ডিসেম্বরের আগেই মতিঝিল ছুটবে মেট্রো

আপডেট : ০৪ মে ২০২৩, ০৮:৩২ পিএম

ডিসেম্বরে নয় অক্টোবর অথবা নভেম্বরের মধ্যেই শুরু হতে যাচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল। শুরুতে ডিসেম্বরে এই পথ চালুর পরিকল্পনা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। সেই হিসেবেই চলছে প্রস্তুতি।

কাজের অগ্রগতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক।

তিনি জানান, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই পথে আছে মেট্রোরেলের সাতটি স্টেশন। সবগুলো স্টেশনের কাজই প্রায় শেষ দিকে। রেল লাইন ও বিদ্যুৎ লাইন বসেছে অনেক আগেই। এখন চলছে বিদ্যুৎ সংযোগ দেবার কাজ। ৭টি স্টেশনের মধ্যে ৪টি স্টেশনে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ শেষ হয়েছে।

image


চলতি মাসের মধ্যেই বাকি ৩টি স্টেশনেও এই কাজ শেষ হবে। রেলে ওঠার আগের গেট,টিকেট চেকিং গেট ও ভেন্ডিং মেশিন বসানোর কাজও দ্রুতই শুরু হবে। জুনের মধ্যেই স্টেশনগুলোর অভ্যন্তরীণ সব কাজ শেষ হবে।

এম এ এন ছিদ্দীক বলেন, কিছু ইলেকট্রিকাল কাজ বাকি আছে। সবগুলো কাজ আমরা জুনের মধ্যে শেষ করতে পারবো। আমাদের টার্গেট, জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করানো।

লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে চলছে নানান পরীক্ষা। এর মধ্য দিয়েই বাণিজ্যিক চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল।

image


প্রকল্প পরিচালক জানান, কথা ছিলো ডিসেম্বরের মধ্যে পথটি উন্মুক্ত হবে। তবে কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের মধ্যেই আগারগাঁও থেকে মেট্রোরেল পর্যন্ত চলবে মেট্রোরেল। এর মধ্য দিয়ে উত্তরা থেকে ৪০ মিনিটেই মতিঝিল পর্যন্ত যাতায়াত করতে পারবে নগরবাসী।

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১২ টাকা

এম এ এন ছিদ্দীক বলেন, আমাদের ডিসেম্বরের যে টার্গেট সেটা তো অবশ্যই হবে। আমরা চেষ্টা করছি কিভাবে এটা আগেই চালু করা যায়।

এদিকে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে অনুমতি মিলেছে মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ বাহিনীও।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর