ধোলাইখালে ট্রাকচাপায় দুই বাইক আরোহী নিহত, আহত এক

আপডেট : ০৮ মে ২০২৩, ১১:৩৯ এএম

রাজধানীর ধোলাইখালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত আরও একজন। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন মোটরসাইকেল চালক ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়ের (৩০) ও অন্য আরেকটি ফার্নিচার দোকানের কর্মচারী সাব্বির হোসেন (২৬)। আহতের নাম নাঈম (১৭)।

পুলিশ জানিয়েছে, ওই তিনজন ফার্নিচারের কাজ করেন। তাদের বাসা একই এলাকায়। রাতে কাজ শেষে তেহারি খেয়ে একটি মোটরসাইকেলে করে তারা শ্যামপুর ঢালকা নগরে তাদের বাসায় ফিরছিলেন। 

এসময় ধোলাইখাল কাউয়ারটেক এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি দুইজনের মাথার ওপর দিয়ে চলে যায়। 

এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। আরেকজন সামান্য আহত হন।

গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হচ্ছে। পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে।

জানা গেছে, নিহত আবুল খায়েরের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়, আর সাব্বিরের বাড়ি গোপালগঞ্জ জেলায়। 


একাত্তর/এসজে

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর