দুদকের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন হুইপ সামশুল

আপডেট : ১০ মে ২০২৩, ০১:৪২ পিএম

দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে।

সোমবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতার কোনো প্রমান না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। 

দুদক সূত্রে জানা গেছে, উক্ত অব্যাহতিপত্রটি ওই দিনই মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ এবং সরকারের সংশ্নিষ্ট সকল বিভাগে পাঠানো হয়েছে। অব্যাহতিপত্রের একটি কপি সামশুল হক চৌধুরী এমপি বরাবরেও প্রেরণ করা হয়। 

২০১৯ সালে বিভিন্ন পত্রিকায় করা সংবাদের ওপর ভিত্তি করে এবং দুদকে বিভিন্ন ব্যাক্তির করা অভিযোগের প্রেক্ষিতে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন হুইপ সামশুলসহ আরও অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিলেন। দীর্ঘ প্রায় চার বছর অনুসন্ধান করে হুইপ সামশুল হক চৌধুরীর নামে হওয়া সংবাদ এবং অভিযোগের সত্যতার কোনো প্রমান এবং হুইপের নামে-বেনামে কোনো অবৈধ সম্পদ পাওয়া যায়নি। অভিযুক্ত অন্য এমপিদের দুদক জিজ্ঞাসাবাদ করলেও হুইপ সামশুলকে দুদক কখনো জিজ্ঞাসাবাদ করেননি। 

এর আগে গত এপ্রিলে হুইপের বিরুদ্ধে অবৈধ আয়ের অভিযোগ তোলা পুলিশ পরিদর্শক সাইফ আমিনকে আদালত সাজা প্রদান করে। তার বিরুদ্ধে হুইপ আদালতে মিথ্যা তথ্য ছড়ানোর মামলা করেন। 

আরও পড়ুন: চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ নুরুল ইসলাম

এই ব্যাপারে হুইপ সামশুলকে জানতে চাইলে তিনি বলেন “আমি দেশের আদালত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও গনমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। দুদক যে কোনো ব্যাক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করতে পারে তবে সত্যতা নিশ্চিত হওয়া ছাড়া অনুসন্ধানের শুরুতেই মিডিয়ায় প্রকাশ করলে সমাজে সম্মানিত ব্যক্তিদের পারিবারিক, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানী হয়। তার পরেও আমি দুদককে সুষ্ঠ অনুসন্ধানের জন্য সাধুবাদ জানাই। যারা এইসব মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করেছে তাদেরকে মহান আল্লাহ হেদায়েত দান করুন। সত্যোর জয় সমসময় হয়।”

হুইপ সামশুলকে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় পটিয়ার সাধারন মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছে।

পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামশুজ্জামান বলেন, পটিয়ার উন্নয়নের রুপকার হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র হয়েছে, পটিয়ার সাধারন জনগনকে সাথে নিয়ে তিনি সবসময় এইসব ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক্ষেত্রে সত্যের জয় হয়েছে। এতে তারা খুশি। দুদকের অনুসন্ধানে অব্যাহতি প্রমান করে তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত জননেত্রী শেখ হাসিনার একজন সৎ যোগ্য জনপ্রতিনিধি।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর