যাত্রাবাড়ীতে অটো-বাইক সংঘর্ষে স্কুলছাত্র নিহত

আপডেট : ১২ মে ২০২৩, ০৭:৫৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালক এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ধার্মিকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের নাম মো. শাওন হোসেন (১৭)। সে মানিকনগর মডেল হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা বলেন, শাওন তার বাবার বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। পরে তারা খবর পান সে দুর্ঘটনার শিকার হয়েছে। 

উদ্ধারকারী শুভ জানান, বিকেলের দিকে ধার্মিকপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে শাওনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। সামান্য আহত হয় অটোরিকশার চালক ও দুই যাত্রী। 

পরে গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে বিকেল সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ধার্মিকপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। 

আরও পড়ুন: বনানী লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিহত শাওন শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রাইভেটকারচালক নিজাম উদ্দিনের ছেলে। মুগদা মানিকনগর এলাকায় পরিবারের সাথে থাকতো সে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। 


একাত্তর/এসজে

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর