ডাক্তার দেখাতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:৪২ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের সাথে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফতুল্লার সাইনবোর্ড ভুঁইঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধ আব্দুল মান্নান (৭০) মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। ফতুল্লার ওই এলাকায় ছেলের সাথে থাকতেন তিনি।

নিহতের প্রতিবেশী মমিন জানান, নিহতের ছেলে সোহেল তার বাবা আব্দুল মান্নানকে নিয়ে স্থানীয় চিকিৎসালয়ে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত একটি অটোরিকশায় উঠছিলেন। ওই সময়ে আরেকটি সিএনজি অটোরিকশা তাকে পাশ থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: শ্যামলীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বৃদ্ধের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর