বিমান থেকে ২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০২৩, ১০:৩৭ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের কার্গোহোল্ড থেকে ২০৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৩ কেজি ৬৬০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধারের এ তথ্য জানায় ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে বিমানের বিজি ১২২ ফ্লাইটটি আসে। সেই ফ্লাইটের কার্গোহোল্ড থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড় দিয়ে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ২০৪টি সোনার বারের ওজন ২৩ কেজি ৬৬০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। 

ঢাকা কাস্টমসের উপ-কমিশনার সেগুফতা মাহজাবিন জানান, স্বর্ণের বারগুলো উড়োজাহাজের ওয়াশরুমের কোনো স্থানের স্ক্রু খুলে ওয়াশরুমের ভেতর থেকে কার্গোহোল্ডে ফেলা হয়েছে অথবা বিমান সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কার্গোহোল্ডের কেবিনেটের মধ্যে লুকিয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: ডাক্তার দেখাতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত 

কাস্টমস উপ-কমিশনার আরও জানান, এর আগেও বিমানের এই ফ্লাইটটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এবারের আটক স্বর্ণের বারগুলোর ইনভেন্ট্রিপূর্বক পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর