বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চিন্তায় চিকিৎসকরা, আতঙ্কে মানুষ

আপডেট : ২২ মে ২০২৩, ০২:২১ পিএম

এবার আগেভাগেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। চিকিৎসকরা জানান, সাধারণত জুন-জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ে।

কিন্তু এবার মে মাসের প্রথম ২০ দিনেই চারশো'র বেশি রোগী ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে। যা আগের বছরের তুলনায় চারগুণ। তাই এবার ডেঙ্গু রোগী বাড়ার শঙ্কা রয়েছে।

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। চলতি মাসের গেলো ২১ দিনে শুধুমাত্র এই হাসপাতালেই ভর্তি হয়েছে ২৬ জন ডেঙ্গু রোগী।

সাধারণত জুন জুলাইয়ে বর্ষার সময়টাতে ডেঙ্গু রোগী বাড়ে। কিন্তু এবার মে মাসেই রোগী বাড়ার লক্ষণ চিকিৎসকদের বিস্মিত করেছে। আর আতঙ্কে রয়েছে শহরবাসী। 

২০২২ সালের মে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল মাত্র ৫ জন। আর এ বছর একই সময়ে সেই সংখ্যা বেড়েছে ছয় থেকে সাত গুণ।

ঢাকার প্রতিটি হাসপাতালেই রোগী বাড়ছে। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে রোগী ছিলো ৫৬৬ জন। ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে ছিলো যথাক্রমে ১৬৬, ১১১ ও ১৪৩ জন। 

আর, মে মাসের প্রথম ২০ দিনেই রোগী এসেছে ৪২৮ জন। যা গেলো বছরের একই সময়ের তুলনায় চারগুন বেশী। যা ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। 

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান জানান, তাদের হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। 

এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়কে ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। তবে গেলো কয়েক বছর ধরেই এই মৌসুম পাল্টে গেছে। 

জলবায়ু পরিবর্তন, এডিস মশার জীবন চক্র পাল্টে যাওয়া ও মশারা প্রচলিত ওষুধ প্রতিরোধী হয়ে যাওয়াকেই এর কারণ বলছেন কীটতত্ত্ববিদরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, এবার যে ধরন আমরা দেখছি তাতে মনে হচ্ছে এই বছর ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় বাড়বে। বিশেষ করে ঢাকার বাইরে এবার ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার অনেকগুলো কারণের মধ্যে আছে অপরিকল্পিত নগরায়ন। এছাড়া আছে পানি প্রবাহের সিস্টেম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব।

সব মিলিয়ে মৌসুম যেমন ছিল সেটি হয়তো থাকবে না। ডেঙ্গুর পিক সিজন আগস্ট এবং সেপ্টেম্বর মাস। কিন্তু গতবছর তার ব্যতিক্রম ছিল, পিক হয়েছিল অক্টোবর মাসে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ডেঙ্গুর রূপ বারবার বদলাচ্ছে। ২০১৯ সালে এযাবৎকালের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া যায় বাংলাদেশে।

সেই বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল এক লাখ ১ হাজার ৩৫৪ জন। তখন ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল মে মাসের শেষে। সেই প্রকোপ কমেছে পরের বছরের জানুয়ারিতে।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব শহরে বেশি হলেও ২০২২ সালের পরিসংখ্যান বলছে, রোগী বাড়ছে রাজধানী ঢাকার বাইরেও। ডেঙ্গু এখন সারাদেশেই ছড়িয়েছে। 

গেলো বছর মোট ৬২ হাজার ৩৮২ ভর্তি রোগীর মধ্যে ঢাকার বাইরের রোগী ছিল ২৩ হাজার ১৬২ জন। এর বাইরে রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৩৫২ জন।

তাই এডিস মশার উৎসব ধ্বংস করার ব্যাপারে নাগরিকদের সচেতনাতেই একমাত্র উপায় বলছেন বিশেষজ্ঞরা। 


মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর