পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন

আপডেট : ২৪ মে ২০২৩, ১১:০৯ এএম

রাজধানীর কেরাণীগঞ্জে এক গরু ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা গেছেন।

বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাজরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আহসান উল্লাহ। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা চর খাসকান্দী গ্রামের মৃত হাসান আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গরু ব্যবসায়ী স্থানীয় কসাই ভুট্টর কাছে পাওনা টাকা চাইতে আসেন। কিন্তু ভুট্ট এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সে ও স্বজনরা মিলে আহসান উল্লাহকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজনদের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে ভুট্ট ও তার স্বজনরা মিলে আহসান উল্লাহকে হত্যা করে। আমরা খুনিদের বিচার চাই।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশি অভিযান, ৪৩ জন গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামানা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর