'ভূমিদস্যুদের দখলে থাকা সব জলাশয় উদ্ধার করা হবে'

আপডেট : ২৪ মে ২০২৩, ০৬:৪১ পিএম

পর্যায়ক্রমে দক্ষিণ সিটি করপোরেশনের ভূমিদস্যুদের দখলে থাকা খাল-জলাশয় উদ্ধার করা হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। 

বুধবার দুপুরে বসিলার কালি মন্দির এলাকা পরিদর্শন করে মেয়র বলেন, দখলে থাকা পাঁচ একর জলাশয়ের ভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমি দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসক। 

দক্ষিণের মেয়র বলেন, রাজধানীতে জায়গার মূল্য অনেক বেশি। তাই ভূমি দস্যুদের উৎপাত বেশি। এরই মধ্যে কয়েকটি খাল দখলমুক্ত করা হয়েছে। সিএস, আরএস জরীপ করেই খালের জায়গা উদ্ধার করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোন ভূমি দস্যুদেরই ছাড় দেয়া হচ্ছে না। 

খাল জলাশয় উদ্ধার করে রাজধানীবাসীর জন্য নৌযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানান দক্ষিণের মেয়র তাপস।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর