পা ভাঙার চিকিৎসা করাতে গিয়ে রাজধানীতে নারীর মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২৩, ০২:০০ পিএম

পা ভাঙার চিকিৎসার করাতে গিয়ে রাজধানীর একটি হাসপাতালে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনদের অভিযোগ, ডাক্তার ও নার্সদের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এরইমধ্যে মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

১০ জুন বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে যায় রামপুরার বাসিন্দা পূরবী ঘোষের। স্বজনরা তাকে নিয়ে যান কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে।

১৩ জুন ওই নারীর পায়ের অপারেশন করেন হাসপাতালের অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা. শাহিদুর রহমান খান। স্বজনদের অভিযোগ, অপারেশনের পর থেকেই পূরবী ঘোষের অবস্থার অবনতি হতে থাকে।

পূরবী ঘোষের ছেলে সৌমিত্র ঘোষ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন অভিযোগ না জানাতেও হুমকি দিয়েছে।

হাসপাতালটির পরিচালক পূরবী ঘোষের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনা অনুসন্ধানে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইবনে সিনা হাসপাতালের পরিচালক পারভেজ কবির বলেন, অনুসন্ধানসহ হচ্ছে, কারা কারা এ ঘটনায় জড়িত আমরা তা খতিয়ে দেখছি। এ ধরনের অঘটন যাতে না ঘটে সেজন্য আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

আরও পড়ুন: ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে এডিস মশা!

পূরবী ঘোষের স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিচ্ছেন। মায়ের এমন মৃত্যু আর বাবার ক্যান্সার সব মিলিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম। পরিবারটির দাবি চিকিৎসায় অবহেলার এমন মৃত্যু ঠেকাতে সরকার শক্ত ব্যবস্থা নিক।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর