ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে এডিস মশা!

আপডেট : ২২ জুন ২০২৩, ০১:৫৯ পিএম

জীবনচক্র পাল্টে যাবার পাশাপাশি ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে এডিস মশা। তাই এই মশা মারতে সিটি কর্পোরেশনে ব্যবহৃত ‘টেমিফস’ নামের ওষুধটি কার্যকারিতা হারিয়েছে বলে জানিয়েছে জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান নিপসম।

প্রতিষ্ঠানটি তাদের গবেষণায় বলছে এডিস মশারা আর এই ওষুধে মরছেনা। টেমিফসের পাশাপাশি দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যবহৃত ডেল্টামেথ্রিন নামের ওষুধটির কার্যকারিতাও কমে গেছে।

বর্ষার আগেই এবার রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। ঢাকার হাসপাতালে যেমন রোগী বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান।

ডেঙ্গুর বিস্তার বাড়ায় দুই সিটি কর্পোরেশনকে দায়ী করছে স্বাস্থ্য বিভাগ। আর সিটি কর্পোরেশন বলছে নগরবাসীর সচেতনতা ছাড়া ডেঙ্গু শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

এমন পরিস্থিতিতে জাতীয় গণস্বাস্থ্য প্রতিষ্ঠান নিপসম সম্প্রতি মশা নিধনে ব্যবহৃত সিটি কর্পোরেশনের ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা করে। এতে দেখা যায়, ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা টেমিফস ও ডেল্টামেথ্রিন নামের ওষুধ দুটির কার্যকারিতা কমে গেছে। এডিসের লার্ভা নিধনে টেমিফোস নামের ওষুধ ব্যবহৃত করে দুই সিটি কর্পোরেশন। 

নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান ড. গোলাম সারোয়ার বলেন, ওষুধের ইফেক্টিভনেস আগের মত দেখা যায় না। সেজন্য ম্যালাথিয়ন যেভাবে কাজ করছে ডেল্টামেথ্রিন সেভাবে কাজ করছে না।

গবেষণায় দেখা গেছে যেসব ওষুধ দশ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে; সেসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধের কৌশল শিখে গেছে মশারা। তাই দ্রুত ওষুধ পরিবর্তনের পরামর্শ কীটতত্ত্ববিদদের।

ড. গোলাম সারোয়ারের মতে, বার বার একই রকমের ওষুধ ব্যবহারের ফলে এটা ওরকমভাবে কাজ করে না। ফলে কিছুক্ষণ ওষুধ প্রয়োগের পর মশাটা অজ্ঞান হয়ে পড়ে থাকে- তারপর সে আবার উঠে যায়।

কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, অনেকসময়ই ঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারেন না কর্মীরা। যার ফলেও ওষুধের কার্যকারিতা অনেকাংশেই কমে যায়।

আরও পড়ুন: মিয়ানমারের রাষ্ট্রীয় দুই ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে

সিটি কর্পোরেশনের কর্মীদের ওষুধ ছিটানোর অজ্ঞতাও মশা দমন না হওয়ার কারণ হতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদদের।

একাত্তর/আরএ

দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী।
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর