‘রুট পারমিট ছাড়াই ঢাকায় চলে ১৬৪৬ বাস’

আপডেট : ২৪ জুন ২০২১, ০৯:০২ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, রুট পারমিট ছাড়াই রাজধানী ঢাকায় এক হাজার ৬৪৬টি বাস চলে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন-বিষয়ক কমিটির ১৭তম সভায় তিনি এ কথা বলেন।

আতিক বলেন, রুট পারমিট ছাড়া চলাচল করা বাসগুলোর জন্য নগরীতে সীমাহীন যানজট লেগে থাকে। এই বাসগুলা চলতে দেয়া হবে না। আগামী জুলাই থেকে দুই সিটি কর্পোরেশন ও বিআরটিএসহ অভিযান শুরু হবে।

আরও পড়ুন: নোয়াখালীতে লকডাউন বাড়ল আরও ৭ দিন

মেয়র আরও বলেন, রাজধানীতে গাড়ি চালাতে হলে আগে রোড পারমিট নিতে হবে তার পরে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রোড পারমিটের অনুমতি পাবে তারা চলতে পারবে। কিন্তু গাড়ির মালিকরা আগে রেজিস্ট্রেশন করে পরে রোড পারমিটের জন্য আবেদন করে এবং রোড পারমিট পাওয়ার আগেই তারা গাড়ি চালান এটা হতে দেয়া যাবে না। এখন থেকে রাজধানীতে গাড়ি চালাতে হলে আগে রোড পারমিট নিতে হবে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত ছিলেন।



একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর