জামায়াতের কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৮:১৪ পিএম

জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচীতে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ৩১ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত। 

সোমবার আবেদনটি করেছেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। এরপর শুনানির দিন ঠিক করে আদেশ দেন চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী। 

এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। এ বছরের ৩১ জানুয়ারি আপিল বিভাগ দলটিকে আপিলের প্রস্তুতি নিতে দুই মাস সময় দেয়। 

১০ বছর পর গত ১০ জুন সমাবেশ করার অনুমতি পায় জামায়াতে ইসলামী। দলটি সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল ঢাকার মতিঝিলে ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি।

আদালতের আদেশের পর ২০১৮ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটি নিষিদ্ধেরও জানিয়ে আসা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ বেশ কয়েকজন নেতার মৃত্যুদণ্ড হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় কারাগারে আছে অনেকেই। 


একাত্তর/আরবি 

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর