বর্জ্য অপসারণে বিশেষ পুরস্কার ঘোষণা মেয়র আতিকের

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৯:০৮ পিএম

কোরবানির বর্জ্য পরিষ্কারে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। যে ওয়ার্ড আগে বর্জ্য অপসারণ করতে পারবে তাদের জন্য থাকবে বিশেষ পুরষ্কার।

মঙ্গলবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কুরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি বলেন, ৮ ঘণ্টায় কুরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে।

আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কুরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এই টিম কুরবানির হাটগুলো মনিটরিং করছে। ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ সম্পন্নের জন্য সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।

তিনি আরও বলেন, গতবছর নগরবাসীর সহযোগিতায় দ্রুত সময়ে কুরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। আমি এবছরও নগরবাসীর সহযোগিতা চাই। ডিএনসিসির প্রায় ১১ হাজার কর্মী কাজ করবেন। কাউন্সিলরদের মাধ্যমে পলি ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন বিতরণ করা হয়েছে।

মতবিনিময় অনুষ্ঠান শেষে মেয়র কুরবানির পশুর হাট ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।

পশুর হাট পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এসএম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর