রাজধানীর কিছু এলাকায় এখনও বর্জ্যের স্তূপ

আপডেট : ৩০ জুন ২০২৩, ১০:৪৮ এএম

রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে কোরবানির বর্জ্য শতভাগ অপসারণের দাবি করা হলেও কিছু এলাকায় এখনও বর্জ্যের স্তূপ দেখা গেছে। তার সঙ্গে ‍যুক্ত হচ্ছে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য।

শুক্রবার ঈদের দ্বিতীয় দিন সরেজমিন উত্তর সিটির নাখালপাড়ায় বর্জ্যের কারণে স্থানীয়দের যাতায়াতের অসুবিধার চিত্র দেখা গেছে।

পাশাপাশি ঢাকা দক্ষিণের সংস্কারাধীন পার্ক পান্থকুঞ্জ খোলা থাকায় সেখানেও কোরবানির বর্জ্য ফেলেছেন এলাকাবাসী। কিন্তু এসব বর্জ্য অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও। ফলে এই বর্জ্য থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, তেমনি রোগ-জীবাণু ছড়ানোর আশঙ্কাও করছেন এলাকাবাসী। 

এমন কিছু কিছু এলাকা ছাড়া নগরীর অধিকাংশ এলাকার বর্জ্য প্রথম দিনেই অপসারণ করা সম্ভব হয়েছে। 

আর সকাল থেকেই দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনে মধ্যে উত্তর সিটিতে আট ঘণ্টায় এবং দক্ষিণে সাড়ে ১১ ঘণ্টায় এ বর্জ্য সরানো হয়েছে বলে দুটি সিটি কর্তৃপক্ষ দাবি করেছে।

উত্তর সিটি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দুইটায় বর্জ্য অপসারণের কাজ শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য সরানো শেষ হয়। 

আর  দুপুর দুইটায় শুরু করে রাত একটা ২৫ মিনিট পর্যন্ত সবগুলো ওয়ার্ডে বর্জ্য অপসারণের কথা জানায় দক্ষিণ সিটি।

দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর