গেণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৩, ১০:০৭ পিএম

রাজধানীর গেণ্ডারিয়ায় শাহসাহেব লেনের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মাহমুদ আলম (৪০) পুরান ঢাকার নারিন্দার ভজরি শাহা স্ট্রীটের স্থানীয় বাসিন্দা মৃত শাহজাহানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

মৃতের ছোটভাই মনজুর আলম জানান, মাহমুদ নির্মাণাধীন ওই ভবনটির দেখাশোনার কাজ নিয়েছিলেন। বিকেলে ভবনটি দেখাশোনার জন্য গিয়েছিলেন তিনি। সেখানে বৃষ্টিভেজা সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়‌।

পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া জানান, নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে‌। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর