এডিস মশার লার্ভা পেলে ১৫ মিনিটেই ধ্বংস: তাপস

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৬:১৪ পিএম

কোথাও এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেলে তা ১৫ মিনিটের মধ্যেই ধ্বংস করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তাই লার্ভার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশনকে জানানোর অনুরোধ করেছেন তিনি।

ডেঙ্গু নির্মূলে দক্ষিণ সিটির চিরুণি অভিযানের মধ্যে বুধবার হাতিরঝিলে পানি নিষ্কাশন যন্ত্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তাপস।

তিনি বলেন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, পানি কোথাও জমতে দেবেন না। পানির উৎস ধ্বংস করতে পারলে ডেঙ্গু রোগ থেকে মুক্ত হতে পারব। কোথাও এডিস মশার লার্ভা থাকলে বা থাকতে পারে এমন ধারণা করলে সিটি করপোরেশনকে জানান। সিটি করপোরেশনের কর্মীরা ১৫ মিনিটের মধ্যে সেই লার্ভা ধ্বংস করে দিতে পারবে।

এডিস মশার লার্ভার সন্ধান পেলেই তা ধ্বংস করা হবে বলে জানিয়ে দক্ষিণ সিটির মেয়র বলেন, এজন্য ৪ মাস মেয়াদি কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

তিনি বলেন, ডেঙ্গু নির্মূল কেউ করতে পারবে না। কোনো দেশ করতে পারেনি। আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আপনারা যদি উন্নত দেশের সাথে যদি তথ্য ও পরিসংখ্যান মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন অন্যান্য দেশের তুলনায় এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে রয়েছি। যদিও আমাদের মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।

তাপস বলেন, বুঝতে হবে এটা সামগ্রিক জলবায়ু, সামগ্রিক আবহাওয়াও ভৌগলিক অবস্থান ও পরিবেশের কারণে এইডিস আমাদের দেশে বিস্তৃত হয়েছে প্রজনন করে। সেটাকে রোধ করতে হলে সকলকে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডেঙ্গু চিকিৎসার মান বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, চিকিৎসা সেবার মান পরিধি আরও বৃদ্ধি করতে হবে। একজন রোগী যেন শঙ্কাজনক অবস্থায় না যায়।

এবার মৌসুমের আগেই ডেঙ্গু চলে এসেছে। রোগীর বাড়ছে ব্যাপক হারে। ইতোমধ্যে ১০ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর সংখ্যা ৬১ দাঁড়িয়েছে।

আরও পড়ুন: মশার লার্ভা খুঁজতে এবার ড্রোন নামাল উত্তর সিটি

ফজলে নূর তাপস বলেন, এখন মৌসুম তুঙ্গে। জুলাই মাস চলে এসেছে। জুলাই থেকে বৃদ্ধিটা শুরু হয়। আগস্ট মাসে সবচেয়ে তুঙ্গে যায়। সেপ্টেম্বর মাসে কমে আসে। কিন্তু গত বছর আমরা পরিবর্তন দেখেছি। চরিত্রে পরিবর্তন দেখেছি। আগস্ট মাসে কেবল বৃদ্ধি পায়নি। সেপ্টেম্বরে আরও বেশি বৃদ্ধি পেয়েছে। অক্টোবর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কমা শুরু হয়েছিল নভেম্বরে।

তিনি বলেন,আমরা এগুলোকে আমলে নিয়ে কার্যক্রম বিস্তৃত করেছি। ২০২১ সালে আমরা দুই মাসের কার্যক্রম নিয়েছিলাম। এখন আমরা চার মাসের কার্যক্রম নিয়েছি। আমরা সক্ষমতা বৃদ্ধি করছি। কার্যক্রমও বৃদ্ধি করছি।

একাত্তর/আরবি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর