যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকের ঢামেকে মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মো: রিপন (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তিনি বৈদ্যুতিক সুইচ কারখানার শ্রমিক ছিলেন।

শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই আব্দুর রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।   

এসআই আব্দুর রাহিম জানান, আনুমানিক আজ সকাল সাতটার দিকে শনির আখড়া এলাকায় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন রিপন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটায় ঢামেকে ভর্তি করেন।

দুপুর সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে বলে জানান এ এসআই। 

তিনি আরও জানান, নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে তার পরিচয় জানা গেছে। তবে কোন গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন তা শনাক্ত করা যায়নি।

মৃতের আত্মীয় জামাল উদ্দিন রিপনের লাশ শনাক্ত করেছেন।

মৃত রিপন ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীরচর গ্রামের মৃত মো: ইসহাকের ছেলে। বর্তমান কাজলা নয়া নগর এলাকায় একটি মেসে থাকতেন। তিনি নয়া নগর এলাকায় একটি বৈদ্যুতিক সুইচ কারখানার শ্রমিক ছিলেন।  


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর