কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, দুইজন আহত

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০১:১০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু ও আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াসিন (২৩) বরিশালের মুলাদী থানার বোয়ালী গ্রামের নেসার বেপারীর ছেলে। আহত দুই শ্রমিক রাব্বী (২৬) ও বিপ্লব (২৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মস ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কারখানাতে পিকআপ থেকে কেমিক্যালের ড্রাম নামাতে গেলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াসিন। বিস্ফোরণে কাঁচের টুকরো ও ড্রামের দাহ্য পদার্থ শরীরে লাগলে গুরুতর আহত হন রাব্বী ও বিপ্লব। তাদের উদ্ধার করে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখান থেকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকের ঢামেকে মৃত্যু

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান,  নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর