মশার লার্ভা পাওয়ায় ৪ সরকারি প্রতিষ্ঠানকে ২০ লাখ জরিমানা

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:০১ পিএম

এডিসের লার্ভা পাওয়ায় রাষ্ট্রীয় চার প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

কারওয়ান বাজারে চলা এই অভিযানে মোট আটটি ভবন পরিদর্শন করা হলে পাঁচটিতেই এডিস মশার লার্ভা পাওয়া যায়। সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচটি ভবন কর্তৃপক্ষকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয় এসময়।

রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ানবাজার। সরকারি-বেসরকারি শত শত অফিস আর হাজারো মানুষের আনাগোণা এখানে। বর্ষার শুরুতেই সব মন্ত্রণায়ল আর অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ পরিষ্কার রাখতে বার্তা দিয়েছিলো স্থানীয় সরকার মন্ত্রনালয়। তবে তাতে টনক যে কমই নড়েছে প্রমাণ হলো সেটাই। কারন খোদ চারটি সরকারি অফিস ভবনে মিলেছে প্রাণঘাতি এডিস মশার অভয়ারণ্য।

সকালে আকস্মিক অভিযানে পেট্রোবাংলার গ্যারেজে হাজির হয় উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। দামী দামী সব গাড়ির ভীড়ে পাওয়া যায় জমা পানি। আর সেই পানিতে রিতিমতো এডিস মশার লার্ভার চাষ। টেক্সটাইল মিলস, ট্রেডিং কর্পোরেশন, যমুনা অয়েল; এই তিন ভবনেও একই অবস্থা।

কারওয়ানবাজারের এমন আটটি ভবনের পাঁচটিতেই মেলে এডিসের লার্ভা। পাঁচটি মামলায় আদায় করা হয় ২৫ লাখ টাকা।

সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।  

মেয়র আতিকুল ইসলাম বলেন, বাস্তবে যদি সরকারি প্রতিষ্ঠানের সবাই দায়িত্ব পালন করতেন তাহলে আজকে এই সরকারি প্রতিষ্ঠানে (পেট্রো বাংলা) এডিস মশার লার্ভা পাওয়া যেতো না। আমরা আজকে আরো অনেকগুলো ভবনে যাবো। আমার অনুরোধ, চলুন সবাই নিজের অঙ্গন পরিষ্কার করি। 

তিনি বলেন, পেট্রো বাংলাতে যে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে তা হয়তো লাগতো না, যদি তারা মাত্র ৫০০ টাকা খরচ করতো। তাদের দায়িত্ব ছিল এখানে ওষুধ ছিটিয়ে দেওয়া, একটু ব্লিচিং পাউডার, একটু কেরোসিন ব্যবহার করা। আমি মনে করি দায়িত্বটা সবাইকে নিতে হবে। দায়িত্ব কিন্তু একা সিটি করপোরেশনের না। আমি মনে করি এই শহর আমাদের সবার। এই শহরটাকে সবাইকেই ভালোবাসতে হবে।

জরিমানার বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, আজকে বিভিন্ন নাম করা সরকারি প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড গাড়ি গ্যারেজে মশার লার্ভা পাওয়া যায়। এ সকল ভবনের পার্কিংয়ে যারা দায়িত্ব পালন করে, তারা তাদের কাজটি ঠিকমত করেনি। তাই উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতে দন্ডবিধি ২৬৯ এর আওতায় এসকল ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। এই জরিমানা হচ্ছে একটা মেসেজ- কেউই আইনের উর্ধ্বে নয়।

ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান প্রমুখ।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর