দুই হাজার অভিযান চালিয়ে ১৩৮ স্থাপনায় মিলল এডিসের লার্ভা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৫:৪৩ পিএম

সারাদেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। রাজধানীতে এর প্রভাব এখন সবচেয়ে বেশি। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। ঢাকার দুই সিটি করপোরেশনের বেশির ভাগ ওয়ার্ডই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে আছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় আতঙ্কে রয়েছে নগরবাসী।

এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে দুই সিটি বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। 

বুধবার পশ্চিম ধানমন্ডি এলাকায় এই কার্যক্রম দেখতে গিয়ে দক্ষিণের মেয়র জানান, সাম্প্রতিক সময়ে দুই হাজার স্থাপনায় অভিযান চালিয়ে ১৩৮টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে।  

মেয়র ফজলে নূর তাপস বলছেন, প্রকৃত অবস্থা আরও ভয়াবহ। কারণ ছোট পাত্রে জন্ম নেয়া লার্ভা পুরো এলাকার ডেঙ্গুর কারণ হতে পারে। এ অবস্থায় নগরবাসীর সচেতনতাই পারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।

তিনি বলেন, নগরবাসী সচেতন হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব।

চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার। দৈনিক আক্রান্তের সংখ্যাও হাজার ছাড়িয়েছে। এখনই সতর্ক না হলে সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর