শাহজালালে প্লেনের সিটের নিচে মিললো ৩০ কোটি টাকার স্বর্ণ

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০২:১৯ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্বর্ণগুলো জব্দ করে শুল্ক বিভাগ।

কাস্টমস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় তিন মরদেহসহ ওয়াটার বাস উদ্ধার 

কাস্টমস আরও জানায়, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর