ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:২৮ পিএম

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার রাত দশটার দিকে শেখ জামাল মাঠের পাশে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতের নাম আদনান সাঈদ রাকিব (১৮)। তিনি ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

নিহতের মামা আলমগীর জানান, গতরাতে রাকিব তার এক বন্ধুর সাথে বের হয়েছিল। পরে তারা খবর পান তাকে ছুরিকাঘাত করা হয়েছে। 

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, রাকিব ও তার বন্ধু রাইয়ান ফুটপাতে নার্সারির পাশে একটি দোকানে চা খেতে যায়। এসময় ৪-৫ জন ছিনতাইকারী তাদের মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। 

এতে বাঁধা দিতে গেলে ধ্বস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা রাকিবের গলায় ও রাইয়ানের হাতে ছুরিকাঘাত করে। পরে তাদেরকে উদ্ধার করে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আদনানকে রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর আহত রাইয়ানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: শাহজালালে প্লেনের সিটের নিচে মিললো ৩০ কোটি টাকার স্বর্ণ

নিহত রাকিব লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার তিতার কান্দি গ্রামের নুরুন্নবীর ছেলে। তিনি গ্রীন রোড গভমেন্ট স্টাফ কোয়াটারে পরিবারের সাথে থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর