নার্সিং কলেজের গেটের পাশে নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৩৬ পিএম

ঢাকা মেডিক্যালের নার্সিং কলেজের গেটের পাশের রাস্তা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় দিকে খবর পেয়ে কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ।

পুলিশ জানায়, নার্সিং কলেজের গেটের পাশে রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় এক ছেলে নবজাতককে নিথর পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে সেখান থেকে নবজাতটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মশা তৈরির কারখানায় পরিণত রামচন্দ্রপুর খাল

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা জানান, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ছেলে নবজাতকটি আনুমানিক একদিন বয়সের বলেও জানান তিনি।


একাত্তর/জো

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর