ডেঙ্গু: প্লাটিলেট থেকে রক্তের ঘনত্ব কমাই বেশি ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৭:৩৮ পিএম

রাজধানীর সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বেড়েই চলেছে। মহাখালী ডিএনসিসি হাসপাতালে বেড়েছে ঢাকার বাইরের রোগী। স্থানীয় হাসপাতালে ভালো চিকিৎসা না পেয়ে তারা ঢাকায় এসেছেন। চিকিৎসকরা বলছেন, প্লাটিলেট কমার চাইতেও রোগীদের রক্তের ঘনত্ব কমে যাওয়াই বেশি ঝুঁকিপূর্ণ। তাই এ বিষয়ে গুরুত্ব দেয়ার তাগিদ দিচ্ছেন তারা। 

পাঁচ বছর বয়সী আব্দুল্লাহ আল শাফি। ডেঙ্গু আক্রান্ত হয়ে মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি হয়েছে বৃহস্পতিবার। চার দিনের জ্বরে তার রক্তের প্লাটিলেট নেমেছে ৩৩ হাজারে। তাই আতঙ্কিত পুরো পরিবার। ছুটে এসেছেন করোনার সময়ে তৈরি এই হাসপাতালটিতে। 

গেলো কয়েকদিনে তার মতো অনেক শিশুই ভর্তি হয়েছে এই হাসপাতালে। প্রথম দিকে অনেকের অবস্থা খারাপ হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অনেকে। রাজধানীর হাসপাতালগুলোতে এখন বাড়ছে ঢাকার বাইরের রোগীদের চাপ। 

শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ভিড় ছিলো মহাখালীর এই হাসপাতালে। গুরুতর অবস্থা নিয়ে আসছে এদের অনেকে। প্রয়োজন হচ্ছে আইসিউ’র। কারণে সময়ের সঙ্গে সঙ্গে ডেঙ্গু সংক্রমণের ধরণ ও লক্ষণ বদলে যাচ্ছে। 

মহাখালী ডিএনসিসি হাসপাতালের মেডিক্যাল কনসালটেন্ট হুমায়রা জাহান তৃষা বলছেন, দিন দিন জটিল রোগীর সংখ্যা বাড়ছে। প্লাটিলেট কমার চাইতেও রক্তের ঘনত্ব কমে যাওয়ার লক্ষণ মিলছে অনেকের মধ্যে। আর এটিকেই বেশি শঙ্কার বলছেন চিকিৎসকরা। 

উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় গেলো বছরের মতো এবারও মশাবাহিত এই রোগে আক্রান্তদের চিকিৎসা শুরু করেছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। কোভিড ডেডিকেটেড হাসপাতালটিকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

করোনা মহামারীর সময়ে শুধুমাত্র এই রোগের চিকিৎসা দিতে মহাখালীতে সাত দশমিক ১৭ একর জমিতে তৈরি ডিএনসিসির একটি বিপণিবিতানকে এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের হাসপাতালে রূপান্তর করা হয়। 


একাত্তর/এসজে

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর