এডিসের লার্ভা দমনে শিগগিরই নতুন ওষুধ

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০১:৪৩ পিএম

এডিস মশার লার্ভার দমনে শিগগিরই নতুন ওষুধ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

সোমবার সকালে রাজধানীর দক্ষিণ খানে উদয়ন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

উত্তরের মেয়র বলেন, এডিস মশা দমনে নতুন ওষুধটি পরীক্ষা করতে এক সপ্তাহের মতো সময় লাগবে। এছাড়া এডিস মশা নিধনের অভিযান আরও এক মাস বাড়িয়ে আগস্ট পর্যন্ত করা হয়েছে।   

এসময় শিশুদের মধ্যে এডিস মশার ভয়াবহতা ও সচেতনতা নিয়ে বই বিতরণ করেন মেয়র আতিক। 

তিনি বলেন, এডিস মশা ধ্বংসে শুধু সিটি কর্পোরেশন নয়, সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে। 

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে জুন মাসের তুলনায় জুলাইতে সাত গুণেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 

ডেঙ্গুর লাগাম টেনে ধরতে সিটি করপোরেশনের মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছে অধিদপ্তরটি। 

অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন বলেন, জুন মাসে দেশের হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল পাঁচ হাজার ৫৬ জন। জুলাই মাসে রোববার পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৪২৯ জন। ১১ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর