সাংবাদিক আজাদ তালুকদার আর নেই

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:২৮ পিএম

দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে মারা গেছেন একুশে পত্রিকার সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সাবেক চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক আজাদ তালুকদার।

বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে জানাজা। এরপর দুপুরে দুইটায় তাকে নেয়া হবে প্রেসক্লাবে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। 

পরে গ্রামের বাড়ী রাঙ্গুনিয়ার পদুয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আজাদ তালুকদারকে। 

আজাদ তালুকদার ১৯৯৫ সাল থেকে চট্টগ্রামে সাংবাদিকতা করে আসছেন। দীর্ঘ এই সময়ে তিনি একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভিসহ বেশ কিছু স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন।

একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর