বাড্ডায় পরিবহন শ্রমিক হত্যা, একজন আটক

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৭:১৩ পিএম

রাজধানীর বাড্ডায় মাথায় আঘাত করে মো. স্বপন (৪৮) নামে এক পরিবহন শ্রমিককে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় আনোয়ার হোসেন আনু নামে একজন কে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১জুলাই) বাড্ডার ইউলুপ ব্রিজের নিচে পরিত্যক্ত কন্টেইনারের ভিতর থেকে মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন বাড্ডা থানার পরিদর্শক এসআই মো. হাসমত আলিম। 

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক আটক

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

নিহতের ভাগ্নে পারভেজ জানায়, স্বপন মধ্যবাড্ডার বেপারী গলিতে থাকতেন। তার স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে থাকেন। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন। 

বাড্ডা থানার পরিদর্শক মো. ইয়াসিন গাজী জানিয়েছেন, স্বপন হত্যার ঘটনায় আনোয়ার হোসেন আনু নামে একজন আটক করা হয়েছে। তিনজন মিলে স্বপনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করার কথা তিনি স্বীকার করেছেন। 

ইয়াসিন গাজী জানান, হত্যার কারণ জানতে চাইলে অভিযুক্ত আনু একেকবার একেক কথা বলছেন। ধারণা করা হচ্ছে, স্বপন ও তার হত্যাকারীরা পূর্বপরিচিত এবং তারা মাদকাসক্ত। বাকি দুইজনকে আটকের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে 



নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর