আট মাসে ইন্টারনেটে ১০৮২ ভুল তথ্য ‘শনাক্ত’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ পিএম

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশীয় গণমাধ্যমে প্রচারিত ১০৮২টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার। 

এর মধ্যে গত আট মাসে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সর্বোচ্চ সংখ্যক ভুল তথ্য প্রচার করা হয়েছে। যা মোট রাজনৈতিক ভুল তথ্যের ১৭ শতাংশ। ১২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। 

ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক কী?

‘রিউমার স্ক্যানার বাংলাদেশ’ আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত বাংলাদেশের একটি ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান। ২০২০ সালের ১৭ মার্চ এটি কাজ শুর করে। বাংলাদেশের গণমাধ্যমে যেসব গুজব ও ভুয়া সংবাদ প্রচারিত হয় তার সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এর প্রধান লক্ষ্য।
 
ইন্টারনেটে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার শেখ হাসিনা

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে দেখা গেছে, গত আট মাসে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সর্বোচ্চ সংখ্যক (৪৩টি) ভুল তথ্য প্রচার করা হয়েছে। যা মোট রাজনৈতিক ভুল তথ্যের ১৭ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছড়ানো ৪৩টি ভুল তথ্য সম্বলিত তথ্যের মধ্যে বেশির ভাগই ‘বিরোধী পক্ষের তৈরি করা’। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে ১২টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।

রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য

রিউমর স্ক্যানারের গবেষণা প্রতিবেদন বলছে, রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্টচেক থেকে গণনাকৃত এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি (২৪৮) ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে। যা মোট ভুল তথ্যের ২৩ শতাংশ। গেল বছর (২০২২) রাজনৈতিক বিষয়ে ছড়িয়ে পড়া ৯২টি ভুল তথ্য শনাক্ত করেছিল রিউমর স্ক্যানার। এ বছর প্রথম পাঁচ মাসেই এ সংখ্যা ছাড়িয়ে গেছে। 

সংসদ নির্বাচনকে জড়িয়ে ভুল তথ্য

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণ বলছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় চলতি বছর ইন্টারনেটে রাজনৈতিক বিষয়ক ভুল তথ্যের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে জড়িয়ে গত আট মাসে ৭৪টি ভুল তথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। নির্বাচন সামনে রেখে বিদেশি গণমাধ্যম, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা এবং তাদের নেতৃত্বকে উদ্ধৃত করে বা জড়িয়ে ভুয়া মন্তব্য বা তথ্য প্রচারের প্রবণতাও লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার। যার সংখ্যা ২৪টি।
 
প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছড়ানো ৪৩টি ভুল তথ্য সম্বলিত তথ্যের মধ্যে বেশির ভাগই বিরোধী পক্ষের তৈরি করা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে ১২টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। 

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের সাথে যোগাযোগ করতে এই লিংক থেকে যোগাযোগ করতে হবে। অথবা সরাসরি যোগাযোগ করা যেতে পারে সংস্থাটির সিনিয়র ফ্যাক্ট চেকার সাজ্জাদ হোসেন চৌধুরীর সাথে (ফোন: ০১৫১৭১৪০০৯৩)। 

একাত্তর/এআর
গণমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ এবং ‘ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড হেলথ’ (আইপিএইচ)-এর সঙ্গে পৃথক দুটি...
মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও হোয়াইট হাউজে বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে প্রতিনিধিত্ব করে মানুষের গণতান্ত্রিক লড়াই ও মানবাধিকার...
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কারণে ভিএফএস গ্লোবাল সুইডেন এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের মাইগ্রেশন শাখা বন্ধ থাকবে।
গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থাপন আরও অন্তর্ভুক্তিমূলক, মানবাধিকারভিত্তিক এবং মানববৈচিত্র্যের অংশ হিসেবে করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও উন্নয়নকর্মীরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর