কেন ভোটের দিন আসতে পারছেন না বিশ্বমঞ্চে আলোচিত রাষ্ট্রদূত মুশফিক?

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ থাকলেও দেশে আসতে পারছেন না বলে নিজেই খোলাসা করেছেন জানিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের জন‍্য দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে লড়াই ও সংগ্রাম চালিয়ে যাওয়া সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। নিজের এই সীমাবদ্ধতার কথা জানিয়েছেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে। তবে কারণ হিসেবে জানা গেছে দেশে আসতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারণ। 

মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন ও হোয়াইট হাউজে বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে প্রতিনিধিত্ব করে মানুষের গণতান্ত্রিক লড়াই ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মানুষদের একজন। 

তবে বর্তমানে তিনি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। জানা গেছে তিনি নৈমত্তিক ছুটির আবেদনের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়। আর এই নিয়মের আওতায় পড়েছেন গণতান্ত্রিক অধিকারের জন্য বিশ্ব মঞ্চে লড়ে যাওয়া সাবেক এই সাংবাদিক। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভোটাধিকার প্রয়োগের জন্য স্বশরীরে দেশে উপস্থিত হতে ছুটির আবেদন করেছিলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তবে পররাষ্ট্র উপদেষ্টা সেই আবেদন অনুমোদন করেননি। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না।

বৃহস্পতিবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, “অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আমি টানা দেড় দশক পথ হেঁটেছি। ইতিহাস সাক্ষী, গণতন্ত্র কখনো দয়া ভিক্ষা করে ফিরে আসে না; গণতন্ত্র ফিরে আসে মানুষের অদম্য সাহস আর ত্যাগের বিনিময়ে। অনেকে জানতে চাইছেন, ভোটের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে আমি কি আসছি? এর উত্তর—না। পারছিনা ভোট উৎসবে শামিল হতে। স্বশরীরে ভোট দিবো বলে রেজিস্ট্রেশন করিনি পোস্টাল ব্যালটে। আমি চাইলে ছুটি-ছাটার তোয়াক্কা না করে ভোটের আগে হাজির হতে পারি এবং সেই সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা সম্পর্কে আমার বন্ধুরা ভালোভাবেই অবগত। কিন্তু আমি কাউকে বিব্রত করতে চাই না এবং চাপের মুখেও ফেলতে চাই না।”

পোস্টে তিনি আরও লেখেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আজ বাংলাদেশের মানুষের রক্তে লেখা দাবি, আত্মার আর্তনাদ, ভবিষ্যতের শপথ। ভোটাধিকার শুধু একটি সাংবিধানিক শব্দ নয়, এটি একটি জাতির সম্মান, একটি জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্ন। ১২ ফেব্রুয়ারি’ ২৬, এই দিনের দিকে তাকিয়ে আছে একটি জাতির নিঃশ্বাস, একটি ইতিহাসের মোড়। জনগণের প্রত্যাশিত রায়ের মধ্য দিয়েই দায়িত্ব লাভ করবেন একজন ক্যারিশমাটিক, যোগ্যতম ও জননন্দিত নেতা, যাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে সম্মান, সক্ষমতা ও আত্মমর্যাদার নতুন পথে। দেশের মানুষের মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য।”

আরবিএস
  অসভ্যতা ও অভদ্রতাকে বাকস্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা অর্জনের লড়াইয়ের অন্যতম ব্যক্তিত্ব ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত...
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সরকারি নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। গত বুধবার (১ এপ্রিল) দেশে ফিরে ঢাকা অফিসে যোগদান করেন তিনি। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঝলমলে রোদে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে সক্রিয় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এবারের ঈদ ছিল ভিন্ন মাত্রার এক...
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কারণে ভিএফএস গ্লোবাল সুইডেন এবং ঢাকাস্থ সুইডেন দূতাবাসের মাইগ্রেশন শাখা বন্ধ থাকবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর