আসছে দুরন্ত টিভির অ্যানিমেশন সিরিজ ‘কুটু ভুটু’

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পিএম

একটা খোলামেলা বাড়ির বাগানে ছোট-বড় অনেক গাছ। একটা গাছে বাসা বেঁধেছে এক কাঠবিড়ালি, তার নাম- ‘কুটু’। আর বাড়িতে আছে এক পোষা কুকুর, যার নাম- ‘ভুটু’।  দুষ্টু কুটু সারাদিন এটা-সেটা চুরি করে খায় আর পাহারাদার ভুটু সেসব উদ্ধারে তার পিছু নেয়! এছাড়াও কুটু সারাদিন ব্যস্ত ভুটুকে বোকা বানাতে। আর ভুটু ব্যস্ত কুটুকে শায়েস্তা করতে।

দুজনের আলাদা দুটি দলও আছে। কুটুর দলে ছোট এক টুনটুনি পাখি আর পোষা মুরগি। ভুটুর দলে আছে বাড়ির পোষা কবুতর ও হাঁস। এছাড়াও বাড়ির গরু-ছাগল, পুকুরের ব্যাঙ, পিঁপড়ার দল- এরাও মাঝে মাঝে যোগ দেয় কুটু ভুটুর মজার সব কাণ্ড-কারখানায়। ঘুড়ি ওড়ানো, ফুটবল খেলা, ভেলায় চড়ে বেড়ানো, বারবিকিউ পার্টি করা, গুপ্তধন খোজা, জন্মদিন উদযাপন, নাটক করা- এমন সব নানা কাণ্ড করে ওরা দুই দলে ভাগ হয়ে। 

আবার বাড়ির বাইরে থেকে আসা দুষ্টু বিড়াল, দাঁড় কাক ও পাজি চোরকে শায়েস্তা করতে একজোট হয়ে যায় ওরা! এমনি করে ঘটতে থাকে দারুণ সব কাণ্ড-কারখানা!

এসব দারুণ কাণ্ড-কারখানা নিয়েই দুরন্ত টিভির তৈরি প্রথম অ্যানিমেশন সিরিজ ‘কুটু ভুটু’। সিরিজটির গল্প ভাবনা, চিত্রনাট্য, স্টোরি বোর্ড, লে আউট, অ্যানিমেশন, সংগীত, কণ্ঠাভিনয় ও সম্পাদনা দুরন্ত টিভির সম্পূর্ণ নিজস্ব প্রয়াস। মজার মজার ২৬ টি গল্প নিয়ে মোট ১৩ টি পর্বের কার্টুন সিরিজটি আগামী ৩ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা, দুপুর আড়াইটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচার হবে দুরন্ত টিভি ও দুরন্ত টিভির ইউটিউব চ্যানেলে।

একাত্তর/এসি
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে টেলিভিশন পুরস্কার প্রবর্তনের কথা ভাবছে। সোমবার সচিবালয়ে টেলিভিশন গণমাধ্যমের...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর