সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, জামিন নাকচ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পিএম

রাজধানীতে সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

অভিযুক্ত রাজধানীর লতা হরবাল নামের প্রতিষ্ঠানের মালিক (৫৫) বলে জানা গেছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম তার জামিন আবেদন নাকচ করেন। 

এর আগে পাঁচ ডিসেম্বর অভিযুক্তর দ্বিতীয় স্ত্রীর মেয়েকে অস্ত্রের মুখে আটকে রেখে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী। 

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর মাকে ২০১০ সালে বিয়ে করেন ওই ব্যক্তিল সেই সময়ে ভুক্তভোগী তার মায়ের সঙ্গে সৎ বাবার কাছে থাকতো। এরপর তার নির্যাতনের কারণে ভুক্তভোগীর মা বিদেশে চলে যায়। কিন্তু ভুক্তভোগী সৎ বাবার কাছে থাকতো।

পরে ২০১৪ সালে ভুক্তভোগীর বিয়ে হয়। কিন্তু নির্যাতনকারীর কুদৃষ্টি থাকায় এই সংসারে বিচ্ছেদ ঘটান। এরপর দ্বিতীয় বার বিয়ের চেষ্টা করলেও সেটি আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বিয়ের পরেও ভুক্তভোগী সৎ বাবার বাসায় থাকতো। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের  মার্চ মাসের ৩০ তারিখ রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ও ভুক্তভোগীর শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। এরপর ধারাবাহিকভাবে চার মাস বাসায় আটকে রেখে অস্ত্রের মুখে একই কায়াদায় ধর্ষণ করতেন।

ভুক্তভোগী মামলায় আরও অভিযোগ করেন, অস্ত্রের মুখে ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখা হয়। এরই মধ্যে তিনি ২০২২ সালের মার্চ মাসের পাঁচ তারিখ বাসা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে তার মায়ের কাছে চলে যান।

পরে ২০২৩ সালের ৩০ নভেম্বর দেশে ফিরে আসেন। এরপর মঙ্গলবার দুপুরে মায়ের সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

একাত্তর/এসি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইখ্যা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় রেজাউল মিয়ার সাড়ে তিন বছরের শিশু কন্যা গত চার অক্টোবর রাতে একই এলাকার মিরাজ নামে এক তরুণের কাছে ধর্ষণের চেষ্টার শিকার হয়।
বাংলাদেশের নারী সহিংসতার হালনাগাদ তথ্য তুলে ধরতে চালু হয়েছে ‘ভাউট্র্যাকার ডটকম’ ওয়েবসাইট। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার গুলশানের একটি হোটেলে ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সাইবার কমিউনিটি। একই সঙ্গে ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতায় অন্তর্বর্তী সরকারের কাছে সাতটি দাবি জানিয়েছে সংগঠনটি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর