বিজয়ের মাসে ‌‘ওয়ান বাংলাদেশে’র স্বাস্থ্য মেলা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম

ভিন্ন আয়োজনে বিজয়ের মাস উদযাপন করলো পেশাজীবী সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’। শনিবার পাবনা জেলার চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া গ্রামে ‘স্বাস্থ্য মেলা’র আয়োজন করে সংগঠনটি। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই আয়োজন। এতে জেলার বিভিন্ন এলাকার মানুষ স্বাস্থ্যসেবাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য মেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবার পাশাপাশি শিল্প ও সংস্কৃতিতে বিজয় উৎসব এবং শিশু মেলাসহ স্বাস্থ্য ক্যাম্পের নিয়মিত সব আয়োজন করা হয়।

মেলায় অংশ নেন ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। যার মধ্যে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, ডার্মোটোলজি এবং ভেনারোলজি বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ রয়েছেন। 

দিন ব্যাপী তারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেন। আগত রোগীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস স্ক্রিনিং এর পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সংস্কৃতি আয়োজনে অংশগ্রহণ করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. মকবুল হোসেন, লোক সঙ্গীত শিল্পী উত্তম কুমার শর্মা, জনপ্রিয় অভিনেতা তুষার খান ও আহসানুল হক মিনু। এ সময় আনিসুর রহমানের রচনা ও নির্দেশনায় নাটক ‘অপচিকিৎসা’ মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে ওয়ান বাংলাদেশের প্যাট্রন এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নপম ফাউন্ডেশন এবং রক্তরাগ সংঘ।

ওয়ান বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক মো. রশীদুল হাসান বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাসকে কিছুটা ভিন্ন আঙ্গিকে উদযাপনের জন্য আমরা স্বাস্থ্য মেলার আয়োজন করেছি। এখানে স্বাস্থ্য ক্যাম্পের সব সুবিধা রয়েছে। সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড রাখা হয়েছে যা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ। পেশাজীবী সংগঠন ওয়ান বাংলাদেশ চেষ্টা করে তার সাধ্যমত নিজ নিজ পেশাগত দক্ষতা নিয়ে সাধারণ মানুষের সেবা করতে। তারই একটি অংশ এই স্বাস্থ্য সেবা। আশা করছি এ ধরণের বেশ কিছু উদ্যোগ দেশ জুড়ে ভবিষ্যতে গ্রহণ করবো আমরা।

একাত্তর/এসি
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়ার উদ্যোগে আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজের উদ্যোগে সারাদেশের ৩০০ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। 
জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাটাইলে আলোক ফাউন্ডেশনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।   আলোক হেলথ কেয়ার ও আলোক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ঘাটাইল আওয়ামীলীগ এর সহ সভাপতি মোঃ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর