স্বাধীনতা দিবসে হামদর্দের স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:০২ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজের উদ্যোগে সারাদেশের ৩০০ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো.আনিসুল হক এবং পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক ও পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাকীম আবু ইউছুফ মো. আবদুল হকসহ হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। 
 
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙালির অধিকার আদায় ও স্বাধীনতা লাভ অনিশ্চিত হতো। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দিকনির্দেশনায় বাংলাদেশে বইছে উন্নয়ন ও অগ্রগতির জোয়ার। সেই ধারাবাহিকতায় হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা সেবার বাতিঘর ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা। 
একাত্তর/এসি
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধ করা গেলে নতুন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক...
মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়ার উদ্যোগে আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
প্রচণ্ড গরমের এই অবস্থায় রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ক্লান্ত তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে শরবত রুহ্ আফজা পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর