জামিনে বেরিয়ে বাদিকে হত্যাচেষ্টা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৪৬ পিএম

আদালত থেকে জামিনে এসে রাজধানীর ডেমরায় এক পাথর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিবাদী সন্ত্রাসীরা। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যার পর ডেমরার শুকুরশী এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই ব্যবসায়ির নাম মো. রাজন বেপারী। মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর সময় রাজনের মাথায় ও হাতে চাপাতি দিয়ে কোপ দেয় হামলাকারীরা। এ সময় রাজনের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। 

স্থানীয়রা দ্রুত রাজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ হামলার ঘটনায় জড়িত শাহ আলম ও তার ছোট ভাই মো. নুর আলম ওরফে নূরাকে আটক করে থানায় নিয়ে যায় ডেমরা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও ডেমরা থানা সূত্রে জানা যায়, পাথর ব্যবসায়ী রাজনের কর্মচারীর মেয়েকে মোবাইল ফোনে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করে ব্যবসায়ী রাজন ও তার ব্যবসায়িক অংশীদার মেহেদী ঢালী। এতে ক্ষিপ্ত হয়ে গত ১ জানুয়ারী দুপুরে জুম্মার নামাজের সময় শুকুরসী ঢালীপাড়া এলাকায় বিবাদী সন্ত্রাসীরা রাজন ও মেহেদীকে এলোপাথারী মারধর ও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। 

আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

এ ঘটনায় ওই রাতেই মেহেদীর বাবা শহীদ ঢালী বখাটেদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। একই ঘটনায় রাজনের ভাই মো. জাহাঙ্গীর আলম আদালতের নির্দেশে গত ১৪ জানুয়ারী ডেমরা থানায় অভিযুক্ত ৭ জনকে আসামি করে একটি পিটিশন মামলা করেন। আসামিরা হলেন- শুকুরশী ঢালী পাড়ার জুবু আলম (৩২), তার বড় ভাই মো. নুর আলম ওরফে নূরা (৩৫), শাহ আলম (৩৭) ও তার মা সাজেদা বেগম (৪৮), ওই এলাকার মো. নাসির উদ্দিন রনি (৩৭), শফিকুল ঢালী (৩৩) এবং মো. ফাহিম মিয়া (২২)। এই মামলা তুলে নিতেই আসামিরা রাজনকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। 

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, হামলার শিকার রাজন বা তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকীদেরও দ্রুত গ্রেফতার করা হবে।


একাত্তর/এসজে 

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর