ঘানার প্রতিনিধিদলের সাথে অনারারি কনসালের সাক্ষাৎ

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫:৪৪ পিএম

ঘানা ইনভেস্টমেন্ট প্রমোশন সেন্টারের (জিআইপিসি) ইনভেস্টর সার্ভিসেসের পরিচালক এডওয়ার্ড অ্যাশং-লার্টির নেতৃত্বে বাণিজ্য ও বিনিয়োগের জন্য ঘানা সরকারের একটি প্রতিনিধিদল ঘানার অনারারি কনসালের সাথে বৈঠক করেন।

ঘানার অনারারি কনসাল ইব্রাহিম দাউদ মামুন (ইমরান) যিনি কাই- এ্যালটেক গ্রুপের চেয়ারম্যান। এ প্রতিনিধিদলের সাথে আরও ছিলেন ঘানার স্ট্র্যাটেজিক অ্যাঙ্কর ইন্ডাস্ট্রিজ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় মি. কোয়াসি ওফরি-আন্তউই, টিম লিডার ঘানা জেইটি এবং আলমগীর হোসেন, জিআইজেড, ঘানা।

অনারারি কনসাল ফেব্রুয়ারিতে সদ্য সমাপ্ত ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সফরের পরপরই বাংলাদেশে তাদের প্রথম সফরে ঘানার বাণিজ্য ও বিনিয়োগ দলকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি তাদেরকে তার নিজের শিল্প ও ব্যবসার ধারণা দেন যা মূলত অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, কাগজ উৎপাদন ইত্যাদি, যেগুলো সবই ছিলো নন-টেক্সটাইল।

ঘানা প্রতিনিধিদলের নেতা ইব্রাহিম দাউদ মামুনকে (ইমরান) অনারারি কনসাল নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং তাদের সফরের উদ্দেশ্য সম্পর্কেতাকে অবহিত করেন, যা ছিলো দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের প্রচার।

উভয় পক্ষই বাণিজ্যের সম্ভাবনা, ওষুধ শিল্প, গাড়ি শিল্প, ইত্যাদিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অনারারি কনসাল চুক্তিভিত্তিক চাষ এবং ব্যবসা শুরু করার সম্ভাবনার বিষয়ে জানতে চেয়েছেন। ঘানা প্রতিনিধিদল অন্যান্য আগ্রহী অংশীদারদের সাথে অনারারি কনসালকে ঘানা ভ্রমণের আমন্ত্রণ জানান।

উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার জন্য আশাবাদ ব্যক্ত করেন যা বাণিজ্য ও শিল্প খাতে বাংলাদেশ ও ঘানার মধ্যে অর্থপূর্ণ বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।

সফররত দলকে জানানো হয়েছিলো যে, বাংলাদেশে ঘানার একটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রাণবন্ত কমিউনিটি রয়েছে যাদের মধ্যে প্রায় অর্ধেক উচ্চশিক্ষায় এবং বাকিরা ফুটবলে নিয়োজিত, তারপর প্রতিনিধি দলটি সদ্য উদ্বোধন হওয়া কনস্যুলেট ঘুরে দেখেন।  

উভয় পক্ষই আশা প্রকাশ করেছেন যে এই সফর বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা উন্মোচনের জন্য একটি অগ্রদূত হিসেবে কাজ করবে।

আরবিএস
উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউল ইসলাম মারা গেছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর