দেশের প্রথম অর্থসচিব মতিউল ইসলাম মারা গেছেন

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউল ইসলাম মারা গেছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

১৯৩০ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণকারী মোহাম্মদ মতিউল ইসলাম ছিলেন স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম অর্থসচিব। যুদ্ধোত্তর বাংলাদেশের আর্থিক কাঠামো পুনর্গঠনে তাঁর ভূমিকা ছিল অগ্রণী। কর্মজীবনে তিনি রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রশাসন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত দক্ষ নেতৃত্ব রেখে গেছেন।

তিনি দীর্ঘসময় ধরে বিশ্বব্যাংকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দেশের পক্ষে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রাখেন।

সরকারি দায়িত্ব ছাড়াও তিনি দেশের আর্থিকখাতের বিকাশে বিশেষ অবদান রাখেন। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিষ্ঠাতা, এর মধ্যে উল্লেখযোগ্য Industrial and Infrastructure Development Finance Company (IIDFC), যেখানে তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে IIDFC দেশব্যাপী পরিচিত হয় গ্রীন ব্রিক প্রকল্পের মাধ্যমে, যা পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদনে জ্বালানি খরচ অর্ধেকে নামিয়ে আনে।

অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন HSBC–The Daily Star Climate Award (2010) এবং DHL–The Daily Star Lifetime Achievement Award (2011)|

নির্ভীক, দূরদৃষ্টিসম্পন্ন এবং নীতিনিষ্ঠ প্রশাসক হিসেবে তাঁর পরিচিতি ছিল অনন্য। বাংলাদেশে অর্থনীতি, ব্যাংকিং, পরিবেশবান্ধব উদ্যোগ এবং কূটনৈতিক পরিসরে তাঁর কাজ আজও উদাহরণ হিসেবে বিবেচিত।

স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিবের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

আরবিএস
উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন ২০২৫ সালের টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ারস তালিকা প্রকাশ করেছে। ২৭টি দেশের এই অগ্রদূতদের একজন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু।
ঘানা ইনভেস্টমেন্ট প্রমোশন সেন্টারের (জিআইপিসি) ইনভেস্টর সার্ভিসেসের পরিচালক এডওয়ার্ড অ্যাশং-লার্টির নেতৃত্বে বাণিজ্য ও বিনিয়োগের জন্য ঘানা সরকারের একটি প্রতিনিধিদল ঘানার অনারারি কনসালের সাথে বৈঠক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর