রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন এম ইউ কবীর চৌধুরী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগে পেয়েছেন চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য স্বাধীনতা পদক পাওয়া অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।

আগামী তিন বছরের জন্য উবায়দুল কবীর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসাবে দায়িত্বে থাকবেন।

উবায়দুল কবীর চৌধুরী ১৯৭৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন। একই কলেজে ১৯৭৬ সালে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি ভিয়েনা ইউনিভার্সিটি থেকে চর্ম ও যৌনরোগে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এছাড়া গ্লাসগো রয়েল কলেজ ফেলোশিপ সনদ এবং আমেরিকান কলেজ অব এনজিওলজি থেকে অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হন। তিনি বর্তমানে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির আর্ন্তজাতিক ফেলো হিসাবে সংযুক্ত আছেন।

অধ্যাপক কবীর চৌধুরী মহান মুক্তিযুদ্ধে একজন মেডিকেল শিক্ষার্থী হিসাবে মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাটিপাড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা দেন।

চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী ২০২০ সালে স্বাধীনতা পুরস্কার পান। এছাড়া তিনি ভারতের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইন্সস্টিটিউট অব কম্পিউটার সাযেন্স অ্যান্ড টেকনোলজি থেকে মুক্তিযুদ্ধ ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার – ২০২৩ পান।

কেএসএইচ
তৃতীয়বারের মতো জাতীয় যুব কমিশন গঠন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কমিশনের প্রথম সভায় তৃতীয় জাতীয় কমিশনের যুব সদস্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ার এবং ভাইস চেয়ার নির্বাচন করা হয়।
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদাতা ৭২ ব্যক্তি এবং ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পাঁচটি ক্যাটাগরিতে ৯৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবছর সম্মাননা প্রদান...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর