করোনায় একদিনে ২৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৫ হাজার ৭৭৬

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:৫৭ এএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৯৭ জনে।

এদিন অ্যান্টিজেনসহ ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৭৭৬ জন। দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫৪।

মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪১ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন এবং এখন পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৪০ জন পুরুষ এবং ৯৫ জন নারী। এপর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৪১৯ জন এবং নারী ৬ হাজার ৯৭৮ জন। 

মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, বাসায় ১৫ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। 

আরও পড়ুন: টিকা না নিয়ে বের হলে শাস্তি, প্রয়োজনে আইন প্রণয়ন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৭৩ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৬৫, রাজশাহীতে ২১, খুলনায় ৩২, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ১২ ও ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে  ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের ১১, ৭১ থেকে ৮০ বছরের ৪১, ৬১ থেকে ৭০ বছরের ৮০, ৫১ থেকে ৬০ বছরের ৫৪, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের একজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিনে গত দশদিনের প্রতিদিন দুইশতের অধিক লোক প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত সোমবার ২৪৬, রোববার ২৩১, শনিবার ২২৮, শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭ ও রোববার ২২৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। 

একাত্তর/আরএইচ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর