আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে কী বললেন তথ্য উপদেষ্টা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে করা মন্তব্য কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক, দেশজুড়ে উগ্রবাদী তৎপরতা ও রাজনৈতিক সহিংসতার খবরের মধ্যে সরকারের সার্বিক অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

আইজিপির বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপির মূল বক্তব্য থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়াটা অসম্ভব কিছু ছিলো না এবং দেশের অনেকেই সেভাবে বিষয়টির ব্যাখ্যা করেছিলেন। তবে এর পরপরই পুলিশ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ওই ব্যাখ্যায় জানানো হয়, আইজিপি মূলত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাতে চাননি, বরং আত্মরক্ষার আইনি অধিকার ও অপরাধ দমনে কঠোরতার বিষয়টি আক্ষরিক অর্থে বোঝাতে চেয়েছেন।

একই সঙ্গে সাংবাদিকদের নিয়ে আইজিপির ঢালাও মন্তব্যের বিভ্রান্তিও পুলিশ হেডকোয়ার্টার্স তাদের বিজ্ঞপ্তিতে দূর করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির বক্তব্য যদি মানুষের কাছে ভুল বার্তা পাঠায়, তবে তার স্পষ্টীকরণ জরুরি। আইজিপি সেই অবস্থান ব্যাখ্যা করেছেন এবং এতে বিষয়টি স্পষ্ট হয়েছে।

আইজিপির মন্তব্যের জন্য কেবল ব্যাখ্যা দিলেই দায়িত্ব শেষ কি না এবং তাঁর বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তথ্য উপদেষ্টা জানান, আইজিপির বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে তা প্রধানমন্ত্রী তাঁর গুরুত্বপূর্ণ বিদেশ সফর শেষে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন।

একাত্তর/এআরএস
পিরোজপুরে সাঈদীর মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন...
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের...
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যা চালাবে, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) এমন মন্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে...
অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
পিরোজপুরে সাঈদীর মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন...
বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে প্রায় প্রায় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের বিশাল সুযোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক...
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, কারিগরি প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করেছেন চার বন্ধুপ্রতীম দেশের...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর