ধ্বংসস্তূপ থেকে যেভাবে ‘বারকোড’ গড়ে তোলেন মনজুরুল হক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম

চট্টগ্রামের শিল্পগোষ্ঠী বারকোড গ্রুপের মালিক মরহুম নুরুল হকের বড় ছেলে মনজুরুল হক। বাবার মৃত্যুর পর মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। সেই সময়ে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে এবং নতুন কিছু করার তাগিদে তিনি একটি কফিশপ শুরু করেন, যার নাম দেন বারকোড।

মনজুরুল হকের জন্ম ও বেড়ে উঠা সংযুক্ত আরব আমিরাতে এবং তিনি পড়ালেখা করেছেন সিঙ্গাপুরের থেমস বিজনেস স্কুল থেকে ব্যবসায় ব্যবস্থাপনায়। বারকোডের সফলতার পর সিদ্ধান্ত নেন চট্টগ্রামের মুরাদপুরে আরেকটি রেস্টুরেন্ট খোলার। নতুন রেস্টুরেন্টটির নাম দেন বারকোড সি-ফুড। প্রায় এক কোটি টাকার বিশাল ব্যয়ে রেস্টুরেন্টটির সজ্জা সম্পন্ন হয়েছিলো এবং এর উদ্বোধন হয়েছিলো ২০১৫ সালের ২৩ মার্চ। কিন্তু উদ্বোধনের আগের দিন ২২ মার্চ রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টটি সম্পূর্ণ পুড়ে যায়। 

তবে, এ দুর্ভোগ তার মনোবল নষ্ট করতে পারেনি। তিনি পুনরায় রেস্টুরেন্টটি চালু করার সিদ্ধান্ত নেন। নতুন নাম দেন বারকোড অন ফায়ার!

বর্তমানে তার মালিকানাধীন রেস্টুরেন্টের সংখ্যা ২০। এর মধ্যে ১৫টি চট্টগ্রামে, ৫টি ঢাকায় ও ১টি ইউএইতে অবস্থিত। এখানকার রেস্টুরেন্টগুলো স্থানীয় ও আন্তর্জাতিক খাবার পরিবেশন করে। চার শতাধিক মানুষের কর্মসংস্থান করেছেন এসব রেস্টুরেন্টে।

আরবিএস
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের কারণে সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শনপূর্বক একটি কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। এ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবেশ,...
রাজধানীতে উদ্বোধন করা হলো ব্লু মুন স্কাই গার্ডেন নামে একটি রেস্টুরেন্টের।সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস সংলগ্ন ইসিবি চত্বরে ব্লু মুন গ্রাম টাওয়ারের ছাদে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।উদ্বোধন...
পচা-বাসি খাবার সংরক্ষণের অপরাধে রাজধানীর মিরপুর এলাকায় সুলতান’স ডাইন এবং পূর্ণিমা রেস্তোরাঁকে এক লাখ টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর