ভিডিও ফাঁস, সামাজিক মাধ্যম ছাড়লেন টিকটক তারকা

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

মিনাহিল মালিক। যাকে এক নামেই পাকিস্তানি সবাই চেনেন। তিনি দেশটির অন্যতম জনপ্রিয় টিকটক তারকা। সামাজিক মাধ্যমে লাখ লাখ অনুসারী রয়েছে তার। সব কিছু ভালো মতোই চলছিলো। এ সময়ই মিনাহিল মালিকের একটি অশ্লীল ভিডিও অনলাইনে ফাঁস হয়ে গেলে শুরু হয় তুমুল চর্চা।

সমালোচনা ও নিন্দার পাশাপাশি মিনাহিল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন ভক্তরা। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমই ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিতর্কের বোঝা আর বইতে না পেরে শেষ পর্যন্ত সামাজিক মাধ্যম থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিলেন এই টিকটক তারকা।

ফাঁস হাওয়া ওই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে এবং এর ফলে শুরু হয় ব্যাপক ট্রোলিং ও সাইবার বুলিং। ফাঁস হওয়া ভিডিওতে, মিনাহিল মালিককে একটি ঘরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এছাড়াও, তার আরও কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে। সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবর অনুসারে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন মিনাহিল মালিক। ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে এ টিকটক তারকা জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগপূর্ণ বার্তায় তিনি তার অনুসারীদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমি অনেক চাপে ছিলাম এবং অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য এটা সহজ ছিল না। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি। বিদায় বলাটা আসলে কঠিন। কোনো ঝগড়া নয়, ভালোবাসা ছড়ান। আমি চলে যাচ্ছি। আপনাদের মিস করব। ভালোবাসি সবাইকে। সাবধানে থাকুন।

যদিও কিছু অনুরাগী তার এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন। অনেকে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং তাকে সমর্থন করেছেন। তবে, তিনি আবার ঠিক কবে নাগাদ সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবেন, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, ইনস্টাগ্রামে মিনাহিল মালিকের ফলোয়ার সংখ্যা প্রায় ২০ লাখ।

এআরএস
অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং অবৈধভাবে ওষুধ আমদানি করায় স্বাস্থ্য পরামর্শক জাহাঙ্গীর কবিরের দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর আফতাব নগর জাহাঙ্গীর কবিরের...
বেশি বেতনে চাকরির লোভ দেখানোর পাশাপাশি টিকটক তারকা বানানোর প্রভোলভ দেখিয়ে ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গ্রেপ্তাররা হলেন- রানা...
পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও করা বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জুন) বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান...
ভুয়া পরিচয়ে টিকটক ব্যবহার করে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে আব্দুর রাকিবকে আটক করেছে র‍্যাব। গতকাল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর