দুই বছরে শতাধিক নারীর সাথে প্রতারণা করেছে টিকটকের র‍্যাব

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০২:৪২ পিএম

ভুয়া পরিচয়ে টিকটক ব্যবহার করে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে আব্দুর রাকিবকে আটক করেছে র‍্যাব। গতকাল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। আটকের সময় তার কাছ থেকে র‍্যাবের ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, মোবাইল ফোন ও বেশ কয়েকটি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করে। বিশ্বাসযোগ্যতা অর্জনে আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর মতো চুল কাটাসহ পোশাকও পরতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বিজিবির একজন ল্যান্স নায়েক পদবীর সদস্য বলে পরিচয় দিতো টিকটক রাজ।

এসএসসি পাস টিকটক রাজ আগে গার্মেন্টসে চাকরি করতো। সম্প্রতি বগুড়ায় একটি আবাসিক হোটেলের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতো সে। গত দুই বছরে প্রতারণার মাধ্যমে আসামি ৪টি বিয়ে করেছে। কৌশলে নারীদের আপত্তিকর ছবি ধারণ করে শতাধিক নারীকে প্রতারিতও এই টিকটকার।

একাত্তর/এসএ

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
মিনাহিল মালিক। যাকে এক নামেই পাকিস্তানি সবাই চেনেন। তিনি দেশটির অন্যতম জনপ্রিয় টিকটক তারকা। সামাজিক মাধ্যমে লাখ লাখ অনুসারী রয়েছে তার। সব কিছু ভালো মতোই চলছিলো। এ সময়ই মিনাহিল মালিকের একটি অশ্লীল...
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর