জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:১০ পিএম

অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং অবৈধভাবে ওষুধ আমদানি করায় স্বাস্থ্য পরামর্শক জাহাঙ্গীর কবিরের দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর আফতাব নগর জাহাঙ্গীর কবিরের চেম্বারে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আফতাব নগর হেলথ রেভুলেশন নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এখানে জাহাঙ্গীর কবিরের চেম্বার রয়েছে। অভিযানকালে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে আল্টিমেট অর্গানিক লাইফকে সাড়ে তিন লাখ এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে এক লাখ টাকাসহ মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাহাঙ্গীরের কোন বক্তব্য তাৎক্ষণিকভাবে জানতে পারেনি গণমাধ্যম। ফেসবুকে ‘আলটিমেট অর্গানিক লাইফ’র পণ্যের প্রচারে তারা নানা ভিডিও দেখা গেছে।

‘কিটো ডায়েট’র জন্য আলোচিত জাহাঙ্গীর সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‍মুখ। ফেসবুকে তার ২৮ লাখ ‘ফলোয়ার’ রয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর