অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন নির্বাহী পরিষদ গঠন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

সানাউল আরেফিন এবং সৈয়দ আহসানুল আপন-কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এই নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে সারাহ আলি, সহ-সাধারণ সম্পাদক হিসেবে এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন নেসা ইসলাম ও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক নির্বাচিত হয়েছেন।

বনানীতে অনুষ্ঠিত সদ্যসমাপ্ত অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভায় নিয়মিত আলোচনার পাশাপাশি এই ৭ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের, কাজী ওয়াহিদুল আলম সহ অনুষ্ঠানে অ্যাডভার্টাইজিং ফ্র্যাটার্নিটি’র প্রায় ৬০টি নতুন এবং পুরাতন প্রতিষ্ঠানের কর্ণধারগণ উপস্থিত ছিলেন। এএএবি-র  সভাপতি জনাব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মুনির আহমেদ খানের পরিচালনায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি এবং বিজ্ঞাপন জগতের কিংবদন্তী জনাব আলী যাকের ও রেজা আলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে সদস্যপদ বৃদ্ধি, সংগঠন কাঠামো সংস্কার এবং পুরো ইন্ডাস্ট্রিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিজ্ঞাপনের পরিসর আরও বিস্তৃত করা।  স্বাধীনতাত্তোর বাংলাদেশে যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞাপনশিল্প নানাভাবে বিকশিত ও পরিবর্ধিত হয়েছে, হচ্ছে প্রতিনিয়ত। এদেশের অনেক বিজ্ঞাপনী সংস্থা পৃথিবীর নানান দেশে পণ্য ও সেবার বিজ্ঞাপন করে থাকেন, বিশেষ করে ডিজিটাল মিডিয়ায়। বিজ্ঞাপন জগতে নতুন চিন্তাধারা নিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে সেগুলো মাথায় নিয়ে বিজ্ঞাপনী সংস্থাগুলোকে আরো বেশি সম্পৃক্ত করা, সংগঠনকে আরো শক্তিশালী করা, সরকারের দায়িত্বশীল মানুষদের সাথে বিজ্ঞাপনী সংস্থাসমূহের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাকে আরো গতিশীল করা এবং দেশের বিজ্ঞাপনী সংস্থাসমূহ যেন বিশ্বের অন্যান্য দেশেও কাজ করে বৈদেশিক মুদ্রা আনয়ন করতে পারে সেই সব বিষয়কে আরও ত্বরান্বিত করার জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি)-এর নতুন কমিটি কাজ করবে ।

উল্লেখ্য যে ১৯৭৮ সালে যাত্রা শুরু করা অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি)- তে  বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে টেলিভিশন, খবরের কাগজ, ডিজিটাল, ইভেন্ট, আউটডোর, অ্যাকটিভেশন ইত্যাদি নানান মাধ্যমে যে কমিউনিকেশান ব্যবসা করছেন তাঁদের পরিচালক পর্ষদের (স্বত্বাধিকারী) একজন তাঁর প্রতিষ্ঠানের পক্ষে (এএএবি)-এর সদস্য হতে পারেন।

এআর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে...
‘ঠাকুরগাঁও জেলা সমিতি, ঢাকা’র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর