একাত্তর টিভির নাম-লোগো দিয়ে ভুয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

দেশের অন্যতম শীর্ষ সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টিভি সম্প্রচারে আসার পর থেকেই প্রতিষ্ঠানের জনপ্রিয়তাকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চ্যানেল ও পেজ তৈরি করে ভিত্তিহীন খবর ও গুজব প্রচারে লিপ্ত হয়। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে একাত্তর টিভি কর্তৃপক্ষ শুরু থেকেই সতর্ক অবস্থান ও কার্যকরী ব্যবস্থা নেয়। 

একাত্তর টিভির নাম ও লোগো ব্যবহার করা এমন ভুয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আপত্তি জানিয়ে বন্ধ করা হয়। কিন্তু সাম্প্রতিক সময় একটি অসাধু চক্র আবারও একাত্তর টিভির লোগো ও নাম ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রকাশ করে ভিত্তিহীন খবর ও গুজব প্রচারে সক্রিয় হয়ে উঠেছে। 

বিশেষ করে ‘একাত্তর টাইমস’ নামে একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একাত্তর টিভির নজরে এসেছে। এর প্রকাশকরা ‘একাত্তর টিভি’র লোগো হুবহু নকল করে ব্যবহার করছে, যা সম্পূর্ণ অবৈধ এবং দেশের প্রচলিত আইনের পরিপন্থি। এই বিষয়ে এরিমধ্যে ইউটিউব ও ফেসবুক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানো হয়েছে। 

একাত্তর টিভি কর্তৃপক্ষ পরিস্কারভাবে জানাচ্ছে যে, একাত্তর টাইমস নামে ভুয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে একাত্তর টিভির কোন ধরনের সম্পর্ক নেই।  এই চ্যানেলে প্রচারিত কনটেন্টের সঙ্গে একাত্তর টিভিতে সম্প্রসারিত কোনো খবরের মিল নেই।  এমনকি চ্যানেলটির উপস্থাপকদের সঙ্গেও একাত্তর টিভির কোনো সম্পর্ক নেই। 

একাত্তর টাইমস পরিকল্পিতভাবে একাত্তর টিভির জনপ্রিয়তা কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে পক্ষে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।  এমনকি সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের বক্তব্য প্রচার করছে, যা দেশের সম্প্রচার নীতিমালা ও আইনের পরিপন্থি।

এই অবস্থায় একাত্তর টাইমস নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সম্পর্কে একাত্তর টিভির সম্মানিত দর্শক এবং শুভানুধ্যায়ীদের সতর্ক থাকার জন্য একাত্তর টিভি কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে। পাশাপাশি একাত্তর টাইমস চ্যানেলটি বন্ধে কার্যকরী ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি অনুরোধ জানাচ্ছে।

আরবিএস
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
ভারতীয় এক মিডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে দেবী কালী বিসর্জনের একটি ভিডিওকে বাংলাদেশের একটি মন্দিরে হামলা হিসেবে ভুলভাবে প্রচার করেছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্ট ওয়াচ’। 
‘যুগ বদলে একাত্তর’- স্লোগান সামনে রেখে ১২ পেরিয়ে ১৩ বছরে পা রাখলো দেশের প্রথম সংবাদভিত্তিক এইচডি টেলিভিশন একাত্তর।
দীর্ঘ এক যুগ চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে মানুষের মন জয় করে নেওয়া দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একাত্তর টেলিভিশন পথ চলার ১২ বছর পূর্ণ করলো।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর