যুগ বদলের প্রত্যয়ে ১৩ বছরে পা রাখলো একাত্তর টেলিভিশন

আপডেট : ২১ জুন ২০২৪, ১১:৫৬ এএম

‘যুগ বদলে একাত্তর’- স্লোগান সামনে রেখে ১২ পেরিয়ে ১৩ বছরে পা রাখলো দেশের প্রথম সংবাদভিত্তিক এইচডি টেলিভিশন একাত্তর।

২০১২ সালের এই দিনে সংবাদকে আপামর জনসাধারণের সাথে যুক্ত করার প্রয়াস নিয়ে পথচলা শুরু করে একাত্তর টেলিভিশন।

সম্প্রচারে এসেই সংবাদ প্রচারে নতুনধারা আর ভিন্নমাত্রা যোগ করে একাত্তর। কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করে একাত্তর। পরিণত হয় গণমানুষের প্ল্যাটফরমে। 

দেশের প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও খেলার খবরের মাধ্যমে এরই মধ্যে একাত্তর বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে আপোষহীন সংবাদ ও দেশীয় সংস্কৃতি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় বাংলাদেশসহ বিশ্বের সব প্রান্তে একাত্তরের দর্শক, পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে একাত্তর।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু বলেন, একাত্তর নামটি উচ্চারণের সাথে সাথে একটি পক্ষ-বিপক্ষ দাঁড়িয়ে যায়। আমাদের পথচলা খুব সহজ ছিলো না। যতদিন সম্প্রচারে আছে, একাত্তর কাজ করে যাবে। ১২ বছরে যুগ বদলের বহু ঘটনার সাক্ষী একাত্তর। আগামীতেও আমরা সব ঘটনার সাথে থাকবো। নীরবে না, একাত্তর তার মতো করেই কাজ করে যাবে।

একাত্তরের পথচলায় বরাবরই প্রাধান্য পেয়েছে খবরের পেছনের খবর। এই ১২ বছরে কখনো মাথানত করেনি কোনো অপশক্তির কাছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এমনটাই বলছেন একাত্তরের কারিগররা।

একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ বলেন, একাত্তর টেলিভিশনের শুরু থেকেই যা আমরা বলতে চেয়েছিলাম, সেখান থেকে সরিনি। দর্শকরা আমাদের সঙ্গে আছেন। আমরা সব সময় বলি, সত্য- অপ্রিয় হয়ে থাকে। কোনো না কোনো পক্ষের সত্য, কখনো না কখনো- অপ্রিয় হবেই। কিন্তু তাই বলে সত্যকে আলাদা করা যাবে না। সত্যকে মানদণ্ড করেই একাত্তর সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে চেয়েছে।

একাত্তরের এডিটরিয়াল হেড নূর সাফা জুলহাস বলেন, শুরু থেকেই আমাদের ঘোষণা ছিলো, সংবাদ নয় সংযোগ। বর্তমান বাস্তবতায় সেই সংযোগের গুরুত্ব আরও বেশি।

একাত্তর টেলিভিশন তার পথচলায় বরাবরই গণমানুষের মুখপাত্র হিসেবে ভূমিকা রেখেছে। নানান প্রতিকূলতায় পাশে দাঁড়িয়েছে গণমাধ্যমকর্মীদেরও।

একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা বলেন, দীর্ঘদিনের পথ চলায় আমরা শুরুতে যারা ছিলাম, এখনও তারাই আছি। এটা হয়েছে, দূরদর্শী নেতৃত্বের কারণে। একাত্তর নতুন সময়েও নিজের জায়গা ধরে রাখবে।

সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও একাত্তর টেলিভিশন অবস্থানে দৃঢ় থাকবে। কারণ একাত্তর মানেই বাংলাদেশ।

 

একাত্তর/আরএ
দেশের অন্যতম শীর্ষ সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টিভি সম্প্রচারে আসার পর থেকেই প্রতিষ্ঠানের জনপ্রিয়তাকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চ্যানেল ও পেজ তৈরি করে ভিত্তিহীন খবর ও গুজব প্রচারে...
দীর্ঘ এক যুগ চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে মানুষের মন জয় করে নেওয়া দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একাত্তর টেলিভিশন পথ চলার ১২ বছর পূর্ণ করলো।
মহান মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, ২০১২ সালের ২১শে জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ হাই ডেফিনেশন (এইচডি) ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল- একাত্তর টেলিভিশন। ‘সংবাদ...
একাত্তর টেলিভিশনের হেড অব আউটপুট শহীদুল ইসলাম রিপনের মা মৃত্যুবরণ করেছেন। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর