সিলেটে ইমজার নতুন নেতা আশরাফুল ও মিঠু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি সাকিব আহমদ মিঠু।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় ইমজার সম্মেলন কক্ষে অষ্টাদশ বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে এই নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, সহ-সভাপতি বাংলা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এস আলম আলমগীর, সহ-সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজন, প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল ২৪ এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি সজল ছত্রী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজাহান সেলিম বুলবুল ও এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান। নির্বাচন কমিশনা ছিলেন- ইমজার সাবেক সভাপতি আল আজাদ ও সংগ্রাম সিংহ।

একাত্তর/এসি
যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই সেবার...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কানাডা প্রবাসী এমরান আহমদের উদ্যোগে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গভীর রাতে রোগীর স্বজনদের ভাঙচুর ও এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সিলেটের বিভিন্ন স্থান থেকে যারা পাথর লুট করেছে তাদেরকে দলীয় বা এলাকাবৃত্তিক পরিচয়ে তুলে ধরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।‌
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর