বাংলাদেশে যাত্রা শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই সেবার শুভসূচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভল্টের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক ভল্ট হোল্ডিংস লিমিটেডের শতভাগ মালিকানাধীন ‘ভল্ট’ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের হসপিটালিটি খাতে আধুনিক পেমেন্ট সলিউশন ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা দিয়ে আসছে। গত এক দশক ধরে আন্তর্জাতিক মানের এই সেবাটির প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনা কাঠামোর মূল দায়িত্বে রয়েছে সিলেটভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইওটেক’।

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে যুক্তরাজ্যে অর্জিত দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের হসপিটালিটি খাতে ডিজিটাল পেমেন্ট ও ফিনটেক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভল্টের বিশ্বমানের কার্যক্রম পরিচালনায় বাংলাদেশভিত্তিক প্রযুক্তি সক্ষমতাকে আরও বিস্তৃত পরিসরে ব্যবহার করা হবে।

দেশে নতুন ফিনটেক প্রতিষ্ঠানের আগমনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ বলেন, ভল্টের এই উদ্যোগ সিলেটের প্রযুক্তি খাতের অনন্য সক্ষমতার বড় পরিচয়। সারাদেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় মার্চেন্টদের ডিজিটাল লেনদেনের আওতায় আনতে যুক্তরাজ্যের ট্রানজেকশন প্রসেসিংয়ের এই অভিজ্ঞতা দেশের বিকাশমান ডিজিটাল অর্থনীতিকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে ভল্ট হোল্ডিংসের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আসাদ জামান বলেন, সিলেটের মেধাবী প্রকৌশলীরা গত এক দশক ধরে বিশ্ববাজারের জন্য বিশ্বমানের সফটওয়্যার তৈরি করছেন। সেই দীর্ঘ অভিজ্ঞতা ও সক্ষমতার ওপর ভিত্তি করেই বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ফিনটেক প্ল্যাটফর্ম চালু করা হলো। এই ইকো-সিস্টেম স্থানীয় ব্যবসায়ীদের সনাতন নগদ লেনদেনের তথ্য ও নির্ভরতা কমিয়ে ডেটা-চালিত ডিজিটাল অপারেশন ও ম্যানেজমেন্ট টুল ব্যবহারের সুযোগ করে দেবে, যা ব্যবসা পরিচালনায় সঠিক প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রাখবে।

একাত্তর/এসি
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কানাডা প্রবাসী এমরান আহমদের উদ্যোগে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গভীর রাতে রোগীর স্বজনদের ভাঙচুর ও এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সিলেটের বিভিন্ন স্থান থেকে যারা পাথর লুট করেছে তাদেরকে দলীয় বা এলাকাবৃত্তিক পরিচয়ে তুলে ধরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।‌
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর