আল-বারযাখ কাফেলাকে কানাডা প্রবাসীর সংবর্ধনা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কানাডা প্রবাসী এমরান আহমদের উদ্যোগে সামাজিক ও মানবিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা জানানো হয়।

এমরান আহমদ চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। 
তিনি বলেন, মানুষের শেষ যাত্রা সুন্দর করতে এই সংগঠনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সমাজে নানা ধরনের মহতী কাজ অনেকেই করেন, কিন্তু মানুষের শেষ বিদায় নির্বিঘ্ন করতে খুব কম মানুষই এগিয়ে আসেন। তাঁদের এই কর্মকাণ্ড আরও বিস্তৃত হোক, আমি সেই কামনাই করি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল করিম মানিক এবং খোদ উদ্যোক্তা কানাডা প্রবাসী এমরান আহমদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী এবং সামাজিক ব্যক্তিত্ব বাবু হারান দাস। অনুষ্ঠানে লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা গ্রহণকালে উপস্থিত ছিলেন ‘আল-বারযাখ কাফেলা’র সভাপতি শাহিন আহমদ, সহসভাপতি জাহেদুর রহমান, সম্পাদক গোলাম রব্বানী, সহসম্পাদক শাহিন আহমদ, আব্দুস শুক্কুর ও আব্দুল মতিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আল-বারযাখ কাফেলার অবদানের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

একাত্তর/আরএ
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গভীর রাতে রোগীর স্বজনদের ভাঙচুর ও এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সিলেটের বিভিন্ন স্থান থেকে যারা পাথর লুট করেছে তাদেরকে দলীয় বা এলাকাবৃত্তিক পরিচয়ে তুলে ধরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।‌
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ...
সিলেট-৫ আসনের নির্বাচনী চিত্র
চারদিকে এতো উন্নয়ন অথচ উন্নয়ন বঞ্চিত হওয়ার অভিযোগ সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট আসনের ভোটরদের। এই সিলেট-৫ আসনের মানুষ ভেবেছিলেন এখানে ইকোনমিক জোন হবে, গ্যাস ফিল্ড চালু হবে, কানাইঘাটের রাস্তার সংস্কার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর